৩। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, কোনো দেশি ও বিদেশি বিনিয়োগ, প্রকল্প বা উদ্যোগ বাস্তবায়ন ও পরিচালনার ক্ষেত্রে এই আইনের অধীন ওয়ান স্টপ সার্ভিস সম্পর্কিত বিধানাবলি নিম্নবর্ণিত অবস্থাধীনেও কার্যকর থাকিবে, যথাঃ- (ক) অন্য কোনো আইনের অধীন সেবা প্রদানের ক্ষেত্রে; (খ) সুবিধা ও প্রণোদনা প্রদানের ক্ষেত্রে; (গ) কোনো কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, প্রদানের ক্ষেত্রে; (ঘ) দফা (ক) হইতে (গ) এ উল্লিখিত হয় নাই সরকার কর্তৃক নির্ধারিত এইরূপ কোনো ক্ষেত্রে। (২) এই আইনের অধীন কোনো সেবা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি,…