২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’আঞ্চলিক ওয়ান স্টপ কেন্দ্র’’ অর্থ ধারা ৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত আঞ্চলিক ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র; (২) ’’ওয়ান স্টপ সার্ভিস’’ অর্থ এই আইনের অধীন কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ বা আঞ্চলিক কেন্দ্র কর্তৃক তপশিল-খ তে বর্ণিত কোনো সেবা প্রদানের প্রক্রিয়া; (৩) ’’কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ; (৪) ’’তপশিল’’ অর্থ এই আইনের নিম্নবর্ণিত কোন তপশিল, যথা :- (ক) কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের তালিকা তপশিল-ক; এবং (খ) সেবা, সুবিধা, প্রণোদনা,…