১২। এই আইনের বিধান অনুযায়ী ওয়ান স্টপ সার্ভিস প্রদানের ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে, সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের সহিত পরামর্শক্রমে, উক্তরূপ অসুবিধা দূরীকরণার্থে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।