২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, - (১) ’’অধ্যাদেশ’’ অর্থ ওয়াক্ফ অধ্যাদেশ, ১৯৬২; (২) ’’অধ্যাদেশের ধারা’’ অর্থ ওয়াক্ফ অধ্যাদেশ, ১৯৬২ এর ধারা; (৩) ’’ডেভেলপার’’ অর্থ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ২ (১৫) এ সংজ্ঞায়িত ডেভেলপার; (৪) ’’দন্ডবিধি’’ অর্থ Penal Code, 1860; (৫) ’’ধারা’’ অর্থ এই আইনের ধারা; (৬) ’’তফসিল’’ অর্থ এই আইনের তফসিল; (৭) ’’ফৌজদারী কার্যবিধি’’ অর্থ Code of Criminal Procedure, 1898;(৮) ’’বিশেষ কমিটি’’ বা “কমিটি” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তর বিশেষ কমিটি বা কমিটি; (৯) “মন্ত্রণালয়” অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; (১০)…