৮২। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Drugs Act, 1940(Act XXIII of 1940) এবং Drugs (Control) Ordinance, 1982(Ordinance No. VIII of 1982), অতঃপর উক্ত Act বা Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও- (ক) উক্ত Act বা Ordinance এর অধীন, ক্ষেত্রমত, প্রণীত, জারীকৃত বা প্রদত্ত বিধিমালা প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা, ফরম, পরিপত্র, সার্কুলার, অনুমোদন, ইত্যাদি এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অনুরূপ বিধানের অধীন, ক্ষেত্রমত, প্রণীত, জারীকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে এবং এই আইনের অধীন রহিত, সংশোধিত বা পুনঃপ্রণীত না হওয়া পর্যন্ত বলবৎ…