৬। অধিদপ্তরের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) ঔষধের উৎপাদনকারী, বিক্রয়কারী, আমদানিকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত এবং কসমেটিকস্ এর উৎপাদনকারী, আমদানিকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত; (খ) ঔষধের নিবন্ধন এবং মার্কেটিং অথরাইজেশন সনদ এবং কমমেটিকস্ এর নিবন্ধন সংক্রান্ত; (গ) ঔষধের বাজার তদারকি ও নিয়ন্ত্রণ; (ঘ) কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, মান নিয়ন্ত্রণ, পরিদর্শন, তদারকি এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ; (ঙ) ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম বাস্তবায়ন; (চ) ঔষধ ও কসমেটিকস্ উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন, তদারকি ও নিয়ন্ত্রণ; (ছ) ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন এবং…