৫৩। কোনো ব্যক্তি তৎকর্তৃক ক্রয়কৃত অথবা আমদানিকৃত, রপ্তানিযোগ্য বা উৎপাদিত যে কোনো ঔষধের পরীক্ষা ও বিশ্লেষণের জন্য, নির্ধারিত ফি প্রদানপূর্বক, নির্ধারিত ফরমে, লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট বা পরিদর্শকের মাধ্যমে আবেদন করিলে উক্ত আবেদনের ভিত্তিতে ড্রাগ অ্যানালিস্ট কর্তৃক স্বাক্ষরিত উক্ত পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিবেদন প্রাপ্তির অধিকারী হইবেন।