৫। (১) অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত হইবে। (২) সরকার, প্রয়োজনে, বিভাগ, জেলা, উপজেলা বা অন্য যে কোনো স্থানে অধিদপ্তরের শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।