৪৮। (১) ধারা ৪৭ এর উদ্দেশ্য পূরণকল্পে নির্ধারিত পদ্ধতিতে, প্রত্যেক পরিদর্শক, লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানীয় অধিক্ষেত্রে এবং, লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমতিক্রমে উক্ত অধিক্ষেত্র ছাড়াও অন্য এলাকা বা অধিক্ষেত্রে,- (ক) যে কোনো ঔষধ ও কসমেটিকস্ এর উৎপাদনের স্থান, উৎপাদনের প্ল্যান্ট এবং উৎপাদন সক্ষমতা, উৎপাদন প্রক্রিয়া, নির্ধারিত মান প্রমিতীকরণ এবং পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত উপকরণ এবং তৎসংশ্লিষ্ট রেকর্ড ও রেজিস্টার পরিদর্শন ও যাচাই করিতে পারিবেন; (খ) ঔষধ ও কসমেটিকস্ উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামাল ও মোড়ক সামগ্রী এবং আমদানিকৃত ঔষধ ও কসমেটিকস্ এর সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট…