৪৪। (১) কোনো ব্যক্তি দফা (ক) এবং (খ) তে উল্লিখিত দুইজন প্রাতিষ্ঠানিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির সরাসরি তত্ত্বাবধান ব্যতীত অ্যালোপ্যাথিক ঔষধ প্রস্তুত করিতে পারিবেন না, যথা:- (ক) একজন ফার্মাসিস্ট; এবং (খ) সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে রসায়ন, প্রাণরসায়ন, ফলিত রসায়ন, অণুজীববিদ্যা, ফার্মাকোলজি, ফার্মেসী, মেডিসিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন ব্যক্তি। (২) কোনো ব্যক্তি দফা (ক) এবং (খ) তে উল্লিখিত দুইজন প্রাতিষ্ঠানিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির সরাসরি তত্ত্বাবধান ব্যতীত ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও…