৪০। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নবর্ণিত ঔষধ বিক্রয় করিতে পারিবেন না বা, প্রযোজ্য ক্ষেত্রে, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন করিতে পারিবেন না, যথা:- (ক) সরকারি ঔষধ; (খ) মেয়াদোত্তীর্ণ ঔষধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ; (গ) ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ; অথবা (ঘ) Over the Counter ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ।