৩৮। (১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নকল ঔষধ বা নকল কসমেটিকস্ উৎপাদন করিতে অথবা জ্ঞাতসারে কোনো নকল ঔষধ বা নকল কসমেটিকস্ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করিতে পারিবেন না। (২) এই ধারার উদ্দেশ্যে পূরণকল্পে নিম্নবর্ণিত ঔষধ বা কসমেটিকস্ নকল Counterfeit or Falsified or Spurious) বলিয়া গণ্য হইবে, যদি- (ক) অসৎ উদ্দেশ্যে কোনো বহুল প্রচলিত ঔষধ বা কসমেটিকস্ এর বোতল, স্ট্রিপ, ফয়েল, লেবেল, মনোগ্রাম, লোগো, ইত্যাদির সমন্বয়ে কোনো ঔষধ বা কসমেটিকস্কে এমনভাবে অনুকরণ করা হয়, যাহাতে বাহ্যিকভাবে উক্ত ঔষধ বা কসমেটিকস্ই মূল ঔষধ বা কসমেটিকস্ হিসাবে প্রতিভাত হয়; (খ) উহা অন্য কোনো ঔষধ বা কসমেটিকস্ এর…