৩৭। (১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করিতে পারিবেন না। (২) লাইসেন্সিং কর্তৃপক্ষ ঔষধ ও কসমেটিকস্ এর ব্র্যান্ড নাম সংরক্ষণ করিবে এবং কোনো মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্ এর ব্র্যান্ড নাম অনুমোদন করিবে না। (৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোনো ঔষধ বা কসমেটিকস্ মিসব্র্যান্ডেড বলিয়া গণ্য হইবে, যদি- (ক) উহা এইরূপে রঙিন, আবরিত, চূর্ণ অথবা পলিশ করা হয়, যাহাতে উহার ক্ষতি অপ্রকাশিত থাকে অথবা উহা এইরূপে তৈরি করা হয় যাহার দ্বারা প্রতীয়মান হয় যে, প্রকৃতপক্ষে উহার যাহা নহে উহাতে তদাপেক্ষা…