২৮। (১) এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে ঔষধ নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) নূতন ঔষধ নিবন্ধনের সুপারিশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঔষধের নিরাপত্তা, কার্যকারিতা ও ব্যবহার উপযোগিতা নিরূপণের নিমিত্ত মূল্যায়ন; এবং (খ) ঔষধের নিবন্ধন বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণের জন্য সুপারিশ প্রদানের ক্ষেত্রে, নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ঔষধ মূল্যায়ন এবং যেসকল ঔষধ উৎপাদন বা আমদানি করা যাইতে পারে, সেই সকল ঔষধের নিরাপত্তা, কার্যকারিতা ও ব্যবহার উপযোগিতা নিরূপণের নিমিত্ত মূল্যায়ন। (২) উপধারা (১) এর অধীন মূল্যায়নের পর ঔষধ নিয়ন্ত্রণ কমিটির নিকট সংশ্লিষ্ট ঔষধ ব্যবহারের জন্য নিরাপদ, ব্যবহার উপযোগী…