১৩। (১) সরকার, একজন চেয়ারম্যান এবং সময়ে সময়ে যেরূপ উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ সংখ্যক সদস্য সমন্বয়ে, একটি জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করিবে। (২) জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ নিম্নবর্ণিত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করিবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রণীত জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন; (খ) দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন এবং দেশের চাহিদা পূরণের জন্য ঔষধের উৎপাদন ও সরবরাহ; (গ) দফা (খ) এর উদ্দেশ্য পূরণকল্পে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানী, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক এবং হারবাল ও ভেটেরিনারী ঔষধের মধ্য হইতে কতিপয় ঔষধকে ‘অত্যাবশ্যকীয় ঔষধ’ হিসাবে ঘোষণা করিয়া তালিকা প্রকাশ এবং প্রতি দুই বৎসর অন্তর অন্তর উক্ত তালিকা…