৮। (১) ধারা ৪ ও ৬ এ উল্লিখিত ওজন ও পরিমাপনের সকল একক এবং ধারা ৭ এর অধীন সেকেন্ডারি মানদণ্ডের ঘোষিত এককসমূহ ওজন ও পরিমাপনের মানদণ্ড একক হইবে। (২) কোনো স্থানে ধারা ৪ এর উপ-ধারা (৩) এর দফা (ক) তে উল্লিখিত ভরের ভিত্তি একক সেই স্থানের ওজনের মানদণ্ড একক হইবে। (৩) কোনো ওজন, পরিমাপন বা সংখ্যামান, ওজন, পরিমাপন বা সংখ্যামানের মানদণ্ড ব্যতীত হইবে না। (৪) কোনো ওজন বা পরিমাপন ওজন বা পরিমাপনের মানদণ্ডের অনুরূপ না হইলে, উক্ত ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদন এবং বিক্রয়, বিপণন ও সরবরাহ করা যাইবে না : তবে শর্ত থাকে যে, সরকার, কেবল রপ্তানির উদ্দেশ্যে তৎকর্তৃক নির্ধারিত শর্ত বা বাধা-নিষেধ সাপেক্ষে ওজন বা পরিমাপনের…