৭৪। (১) Standards of Weights and Measures Ordinance, 1982 (Ordinance No. XII of 1982), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন- (ক) কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) চলমান কোনো কার্যক্রম, যতদূর সম্ভব, এই আইনের অধীন নিষ্পত্তি করিতে হইবে; (গ) ইনস্টিটিউশনের বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েকৃত মামলা বা আইনগত কার্যধারা এমনভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই; (ঘ) প্রণীত কোনো বিধি বা প্রবিধান, জারিকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ,…