৭২। (১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষত এবং পূর্বোক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন বা আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সুপারিশ অনুসারে ওজন বা পরিমাপের সম্পূরক একক, লব্ধ একক, বিশেষ বা অন্যান্য একক, মানদণ্ড প্রতীক বা মানদণ্ড সংজ্ঞা; (খ) ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন বা আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সুপারিশ অনুসারে ওজন বা পরিমাপের এককসমূহের গুণিতক এবং উপগুণিতক, ওজন বা পরিমাপের…