৭১। (১) সরকার, ধারা ৭২ এর অধীন প্রণীত বিধি দ্বারা, নিম্নবর্ণিত বিষয়ে ফি নির্ধারণ করিতে পারিবে, যথা :- (ক) ক্রয়, বিক্রয়, পরিবেশন বা সরবরাহের জন্য তৈরি বা মোড়কজাতকৃত পণ্য পরীক্ষা ও নিবন্ধন; (খ) যে কোনো ওজন বা পরিমাপনের মডেল পরীক্ষণ, নিবন্ধন ও অনুমোদন এবং লাইসেন্স প্রদান; (গ) টেস্ট ওজন, ভার, কাউন্টার ওজন, ইত্যাদি এবং বাণিজ্যিক, শিল্প বা বৈজ্ঞানিক ক্যাটাগরির ওজন, পরিমাপন এবং ওজন বা পরিমাপন যন্ত্রের সত্যতা প্রতিপাদন ও সিলমোহর প্রদান; (ঘ) প্রচলিত ও সেকেন্ডারি ক্যাটাগরির ওজন বা পরিমাপনের প্রতিপাদন ও সিলমোহর প্রদান; (ঙ) কোনো দলিলের অনুলিপি প্রদান; (চ) ওজন বা পরিমাপন যন্ত্রের রপ্তানিকারক বা…