৭০। (১) ধারা ১৫ বা ২০ এর অধীন প্রদত্ত আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি আদেশ প্রদানের তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে বিধি দ্বারা নির্ধারিত ফি পরিশোধপূর্বক মহাপরিচালকের নিকট আপিল দায়ের করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, যদি মহাপরিচালক এই মর্মে সন্তুষ্ট হন যে, আপিলকারী উল্লিখিত ৬০ (ষাট) দিনের মধ্যে আপিল দায়ের করিতে যুক্তিসঙ্গত কারণে বাধাগ্রস্ত হইয়াছিলেন, তাহা হইলে তিনি পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপিল দায়েরের জন্য আপিলকারীকে অনুমতি প্রদান করিতে পারিবেন। (২) মহাপরিচালক আপিলের পক্ষগণকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদানের পর, যেইরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপ আদেশ প্রদান…