৬৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউশন, উহার কর্মচারী বা অন্য কোনো ব্যক্তিকে পরিমাপবিদ্যা (Metrology) সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করিতে পারিবে। (২) প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়াদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।