৬৮। (১) ওজন বা পরিমাপন বা সংখ্যামানের মানদণ্ড একক ব্যতীত, অন্য কোনো এককের ওজন বা পরিমাপন বা সংখ্যামান কোনো আইন, প্রজ্ঞাপন, বিধি, আদেশ, চুক্তি বা অন্য কোনো দলিলে উল্লেখ করা যাইবে না: তবে শর্ত থাকে যে, রপ্তানিমুখী পণ্যের উপরে বা তৎসম্পর্কিত যে কোনো চুক্তিতে ওজন, পরিমাপন বা সংখ্যামানের মানদণ্ড এককের সহিত অন্য কোনো পদ্ধতির ওজন, পরিমাপন বা সংখ্যামান উল্লেখ করা যাইবে। (২) কোনো পরিমাপের ফলাফলের লিখিত রেকর্ড ওজন বা পরিমাপন বা সংখ্যামানের মানদণ্ড একক ব্যতীত অন্য কোনো এককে সংরক্ষণ করা যাইবে না।