৬৭। যে কোনো দ্রব্য, বস্তু বা সেবা সম্পর্কে কোনো ব্যক্তি ওজন বা পরিমান বা সংখ্যামান উদ্ধৃত করিবার ক্ষেত্রে মানদণ্ড একক ব্যতীত নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করিবেন না, যথা:- (ক) মুখের ভাষায় বা ভিন্নভাবে কোনো মূল্য বা চার্জ ঘোষণা বা উদ্ধৃত করা; (খ) কোনো মূল্য তালিকা, চালান, ক্যাশ মেমো বা অন্য কোনো দলিল ইস্যু বা প্রদর্শন; (গ) কোনো বিজ্ঞাপন, পোস্টার বা অন্য কোনো দলিল তৈরি বা প্রকাশ; (ঘ) কোনো মোড়কের অভ্যন্তরস্থ বস্তুর পরিমাণ ইহার উপরিভাগে বা কোনো লেবেলে, কার্টুন বা অন্য জিনিসের উপরিভাগে প্রদর্শন; (ঙ) কোনো ধারণপাত্রের উপরে ধারণ ক্ষমতার পরিমাণ নির্দেশ করা; বা (চ) কোনো পরিমাণ বা মাত্রা প্রকাশ করা।