৬৬। ওজন, পরিমাপন বা সংখ্যামানের মানদণ্ড যে কোনো এলাকায় বাস্তবায়ন নিশ্চিতকরণের উদ্দেশ্যে অথবা যে কোনো শ্রেণির শিল্প উদ্যোগ, ব্যবহারকারী বা পণ্যের প্রসার নিশ্চিতকরণের উদ্দেশ্যে, সরকার জরিপ করিতে বা জরিপের ব্যবস্থা করিতে পারিবে এবং পরিসংখ্যান সংগ্রহ বা সংগ্রহের ব্যবস্থা করিবে এবং ওজন বা পরিমাপন ব্যবহারকারী প্রত্যেক ব্যক্তির কর্তব্য হইবে এইরূপ জরিপ সম্পন্নকারী বা পরিসংখ্যান সংগ্রহকারী ব্যক্তিকে প্রয়োজন অনুসারে সহায়তা প্রদান করা।