৬২। এই আইনের অধীন যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে, যদি আদালত এই আইনে উল্লিখিত দণ্ড আরোপ করে, তাহা হইলে আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে, এই আইনের অধীন গৃহীত যে কোনো বিশ্লেষণ বা পরীক্ষার ব্যয়সহ তৎকর্তৃক নির্ধারিত ব্যয়, ইনস্টিটিউশন বরাবর প্রদানের নির্দেশ প্রদান করিতে পারিবে এবং এইরূপ অর্থ উক্ত ব্যক্তির নিকট হইতে এইরূপে আদায় করা হইবে যেন উক্ত অর্থদণ্ড এই আইনের অধীন আরোপ করা হইয়াছে।