৫৫। কোনো ব্যক্তি যদি মিথ্যা জানিয়া বা মিথ্যা হইতে পারে বিশ্বাস করা সত্ত্বেও, কোনো তথ্য বা বিবরণী প্রদান করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬(ছয়) মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।