৫৪। কোনো ব্যক্তি যদি পরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে এই আইনের অধীন তাহার ক্ষমতা প্রয়োগ বা তাহার কার্য সম্পাদনে বাধা প্রদান করেন অথবা তাহার ক্ষমতা ব্যবহারে বাধা বা ভয় প্রদর্শন করিয়া তাহার দায়িত্ব হইতে নিবৃত্ত করিতে চাহেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ২(দুই) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫(পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।