৫১। কোনো ব্যক্তি যদি কোনো প্রতারণামূলক (false) বা অপ্রতিপাদিত ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদন করেন বা তাহার অধিকারে রাখেন অথবা হেফাজতে বা নিয়ন্ত্রণে রাখেন, তাহা হইলে, ভিন্নরূপ প্রমাণিত না হওয়া পর্যন্ত, অনুমান করা হইবে যে, এইরূপ ওজন বা পরিমাপন ব্যবসা বা বাণিজ্যের কার্যক্রমে ব্যবহার বা ব্যবহারের উদ্দেশ্যে প্রতারণামূলক ও অপ্রতিপাদিত ওজন বা পরিমাপন এইরূপ ব্যক্তি কর্তৃক জ্ঞাতসারে তৈরি বা উৎপাদিত, অধিকারভুক্ত বা নিয়ন্ত্রণাধীন ছিল।