৫০। কোনো ব্যক্তি যদি- (ক) কোনো সীলমোহর অথবা স্ট্যাম্প জাল করেন; বা (খ) জাল সীলমোহর অধিকারে রাখেন, বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করেন; বা (গ) কোনো স্ট্যাম্প সরাইয়া ফেলেন বা বিকৃত করেন; বা (ঘ) কোনো স্ট্যাম্প সরাইয়া ফেলেন এবং অন্য কোনো ওজন বা পরিমাপনের উপরে আঁটিয়া বা প্রবিষ্ঠ করান; বা (ঙ) কোনো ব্যক্তিকে প্রতারিত করিবার উদ্দেশ্যে বা প্রতারিত হইতে পারে এইরূপ বিশ্বাসে কোনো ওজন বা পরিমাপন বৃদ্ধি, হ্রাস বা পরিবর্তন করেন, তাহা হইলে তিনি ৬(ছয়) মাস হইতে অনূর্ধ্ব ২(দুই) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।