৫। (১) সরকার, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ওজন ও পরিমাপের বিভিন্ন ভিত্তি একক প্রতিপাদন বা উপযোগী করিতে পারিবে এবং ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন বা আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা বা ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক ব্যুরোর সুপারিশ অনুসারে মানদণ্ডের প্রতীক বা সংজ্ঞা, সম্পূরক, লব্ধ বা অন্যান্য এককের সুপারিশ করিতে পারিবে। ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পুরণকল্পে, ‘‘লব্ধ একক’’ অর্থ কোনো একটি একক, যাহা ভিত্তি একক, সম্পূরক একক বা উভয়বিধ একক হইতে গৃহীত হয়। (২) ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন অথবা আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সুপারিশ অনুসারে, সরকার,…