৪৮। কোনো ব্যক্তি যদি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রতিপাদন ও স্ট্যাম্পযুক্ত না করিয়া বা বৈধ ভেরিফিকেশন বা, ক্ষেত্রমত, ক্রমাঙ্কন সনদ গ্রহণ ব্যতীত কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বিক্রয়, সরবরাহ, ব্যবহার করেন বা অধিকারে রাখেন অথবা ব্যবহার বা অধিকারে রাখিবার ব্যবস্থা করেন তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১(এক) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।