৪৬। কোনো ব্যক্তি যদি- (ক) যে কোনো পরিমাণের বা সংখ্যায় কোনো বস্তু বা পণ্য বিক্রয়, সরবরাহ বা বিক্রয় বা সরবরাহের ব্যবস্থা করেন, যাহা চুক্তি বা অর্থ পরিশোধের বিনিময়ে প্রাপ্য পরিমাণ বা সংখ্যা হইতে কম হয়; বা (খ) ওজন বা পরিমাপন বা সংখ্যা দ্বারা কোনো সেবা প্রদান করেন, যাহা চুক্তি বা অর্থ পরিশোধের বিনিময়ে সেবার তুলনায় কম হয়; বা (গ) কোনো বস্তু বা পণ্য অথবা কোনো পরিমাণ বা সংখ্যার চুক্তি বা নির্দিষ্ট মূল্যের তুলনায় অতিরিক্ত পরিমাণ বা সংখ্যা দাবি বা দাবির ব্যবস্থা করেন, অথবা গ্রহণ বা গ্রহণের ব্যবস্থা করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১(এক) বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে…