৪৫। কোনো ব্যক্তি যদি ওজন বা পরিমাপন বা, ক্ষেত্রমত, সংখ্যামানের মানদণ্ড ব্যতীত, অন্য কোনো ওজন বা পরিমাপন বা সংখ্যামান ব্যবহার করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬(ছয়) মাসের কারাদণ্ড অথবা অনূর্ধ্ব ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।