৪৪। কোনো ব্যক্তি যদি মেট্রিক পদ্ধতির এককে পরিমাপের উপযোগী নয় বা মেট্রিক পদ্ধতির এককের পাশাপাশি অন্য পদ্ধতির এককেও পরিমাপের উপযোগী ওজন বা পরিমাপন যন্ত্র আমদানি করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১(এক) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।