৪১। কোনো ব্যক্তি যদি ধারা ২৪ বা এই আইনের অধীন প্রণীত বিধির বিধানাবলি লঙ্ঘন করিয়া, মোড়কজাত আকারে, যে কোনো পণ্য বিক্রয়, পরিবেশন, সরবরাহ বা হস্তান্তর করেন অথবা পরিবেশন বা সরবরাহের ব্যবস্থা করেন, তাহা হইলে তিনি, অনূর্ধ্ব ১(এক) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।