৪০। কোনো ব্যক্তি যদি নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এলপিজি, এলএনজি বটলিং, টার্মিনাল, প্লান্ট, পেট্রোলপাম্প স্টেশন, সিএনজি ফিলিং স্টেশন, এলপিজি ফিলিং স্টেশন, বা এলএনজি ফিলিং স্টেশন পরিচালনা করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১(এক) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ২(দুই) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।