৪। (১) আন্তর্জাতিক পদ্ধতির একক হিসাবে পরিচিত এককসমূহ সমগ্র বাংলাদেশে ওজন বা পরিমাপন যন্ত্রের মানদণ্ড একক হিসাবে ব্যবহৃত হইবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, ওজন বা পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলনে এককসমূহের আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে যেরূপ সুপারিশ করা হইয়াছে এবং আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সুপারিশকৃত অতিরিক্ত এককসমূহ মেট্রিক পদ্ধতি অথবা আন্তর্জাতিক পদ্ধতির একক হইবে। (৩) ভিত্তি এককসমূহ হইবে নিম্নরূপ, যথা:- (ক) কিলোগ্রাম (kilogram)- (অ) ভরের ভিত্তি একক হইবে কিলোগ্রাম (kilogram); (আ) কিলোগ্রাম হইবে কিলোগ্রামের আন্তর্জাতিক আদিরূপ ভরের সমান; ব্যাখ্যা।- ‘‘কিলোগ্রামের…