৩৯। কোনো ব্যক্তি যদি, ধারা ২২ এর বিধান অনুসরণ ব্যতীত, কোনো ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদন করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১(এক) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।