৩৮। কোনো ব্যক্তি যদি, লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ, সরবরাহের উদ্দেশ্যে কোনো ওজন বা পরিমাপন যন্ত্র উৎপাদন করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১(এক) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।