৩৭। (১) কোনো ব্যক্তি যদি, কোনো যুক্তিসংগত কারণ ব্যতীত, কোনো ওজন বা পরিমাপনের মডেল অনুমোদনের জন্য দাখিল করিতে ব্যর্থ হন বা অপারগ হন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬(ছয়) মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) কোনো ব্যক্তি যদি, ধারা ২০ এর অধীন ওজন বা পরিমাপন সম্পর্কিত মডেল অনুমোদনের সনদ গ্রহণ ব্যতীত উহা বিক্রয়, বিতরণ, সরবরাহের জন্য তৈরি বা উৎপাদন করেন, অথবা বিক্রয় বা ব্যবসায় বা বাণিজ্যের উদ্দেশ্যে হস্তান্তর করেন, তাহা হইলে তিনি, অনূর্ধ্ব ২(দুই) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (৩) কোনো ব্যক্তি যদি,…