৩৬। কোনো ব্যক্তি যদি যুক্তিসংগত কারণ ব্যতীত, এই আইনের অধীন কোনো রেকর্ড বা দলিলপত্র রক্ষণাবেক্ষণে ব্যর্থ বা অপারগ হন, অথবা পরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নির্দেশিত হইয়া, কোনো যুক্তি সঙ্গত কারণ ব্যতীত, কোনো রেকর্ড বা দলিলপত্র উপস্থাপনে ব্যর্থ বা অপারগ হন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দন্ডিত হইবেন।