৩৪। কোনো ব্যক্তি যদি রপ্তানির উদ্দেশ্য ভিন্ন ওজন বা পরিমাপনের উপরিভাগে এইরূপ কোনো ওজন, পরিমাণ বা সংখ্যামান খোদাই করেন, যাহাতে মানদণ্ড একক অনুসরণ করা হয় নাই বা ওজন বা পরিমাপনের মানদণ্ডের অনুরূপ নহে, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।