৩১। কোনো ওজন বা পরিমাপনের উপরে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মানদণ্ড এককে পরিমাণ ঘোষণা না থাকিলে উহা বাণিজ্যিক ওজন বা পরিমাপন হিসাবে বিক্রয়, সরবরাহ বা অন্য কোনোভাবে ব্যবহার করা যাইবে না: তবে শর্ত থাকে যে, সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বা ইহার যে কোনো শ্রেণিকে অনুরূপ আবশ্যকতা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।