৩০। (১) কোনো ব্যক্তি কর্তৃক ইমারত বা স্থাপনা তৈরি বা মেরামত করিবার ক্ষেত্রে সিডিউল বা ব্রুশিয়ারে উল্লিখিত বা ঘোষিত পরিমাপ অনুসরণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত পরিমাপ ইনস্টিটিউশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফি গ্রহণপূর্বক যাঁচাই ও সনদ প্রদান করিতে পারিবে।