২৬। (১) সরকার, কোনো ওজন বা পরিমাপন যন্ত্র রপ্তানির জন্য নির্ধারিত শর্ত, সীমাবদ্ধতা ও বাধা-নিষেধ সাপেক্ষে অনুমতি প্রদান করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, উক্তরূপ ওজন বা পরিমাপন যন্ত্র, সরকারের পূর্ব অনুমতিক্রমে, সম্পূর্ণভাবে রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন করিতে হইবে : আরও শর্ত থাকে যে, উক্তরূপ ওজন বা পরিমাপন যন্ত্র, এই আইনের অধীন বা এই আইন দ্বারা স্থিরিকৃত মানদণ্ডের উপযোগী হইবার আবশ্যকতা নাই। (২) যেক্ষেত্রে কোনো পণ্য মোড়কজাত আকারে রপ্তানি করা হয়, সেইক্ষেত্রে রপ্তানিকারক, ওজন বা পরিমাপনের মানদণ্ড একক অনুসারে মোড়কের অভ্যন্তরস্থ বস্তুর নিট পরিমাণ এবং উহার অতিরিক্ত হিসাবে যে ব্যক্তির নিকট রপ্তানি করা…