২৫। (১) কোনো ব্যক্তি সনদ গ্রহণ ব্যতিরেকে বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে- (ক) মেরামতকারী হিসাবে ওজন বা পরিমাপন যন্ত্র মেরামত, সংযোজন বা সমন্বয় সাধন সংক্রান্ত ব্যবসা করিতে পারিবেন না; (খ) সরবরাহকারী বা ডিলার হিসাবে ওজন বা পরিমাপন যন্ত্র ক্রয়, বিক্রয় সরবরাহ বা বিতরণ করিতে পারিবেন না; (গ) ক্যালিব্রেটর হিসাবে ওজন বা পরিমাপন যন্ত্র ক্রমাঙ্কন বা সমতা বিধানের কাজ করিতে পারিবেন না। ব্যাখ্যা।- ‘‘ক্যালিব্রেটর’’ অর্থ কোনো ব্যক্তি যিনি ওজন বা পরিমাপন যস্ত্র, স্টোরেজ ট্যাংক, অয়েল ট্যাংকার, বার্জ, ইত্যাদি ক্রমাঙ্কন বা সমতা বিধানের কাজ করেন। (২) কোনো ব্যক্তি এই ধারার অধীন নিবন্ধন গ্রহণ ব্যতীত, কোনো ওজন বা…