২৪। (১) কোনো ব্যক্তি মোড়কজাত কোনো পণ্য- (ক) তৈরি, উৎপাদন, মোড়কজাত বা বিক্রয় করিবেন না, বা মোড়কজাত বা বিক্রয়ের ব্যবস্থা করিবেন না; (খ) পরিবেশন বা সরবরাহ করিবেন না অথবা পরিবেশন বা সরবরাহের ব্যবস্থা করিবেন না; বা (গ) বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন বা অধিকারে রাখিবেন না; যদি না পণ্য সামগ্রী মোড়কজাতকরণের নিবন্ধন সনদপত্র থাকে এবং এইরূপ মোড়কের উপরিভাগে প্যানেলে বাংলা ভাষায় (বাংলা ভাষার অক্ষরের আকৃতিকে অধিক প্রাধান্য দিয়া) নিম্নবর্ণিত তথ্যসহ সকল ঘোষণা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংযোজিত থাকে,- (অ) মোড়কের ভিতরের পণ্যের পরিচয়; (আ) মোড়কের ভিতরের পণ্যের নিট পরিমাণ এবং পণ্য মোড়কজাত করিবার নির্দিষ্ট…