২৩। (১) কোনো ব্যক্তি নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে এলপিজি, এলএনজি বটলিং, টার্মিনাল, প্লান্ট, পেট্রোল পাম্প স্টেশন, সিএনজি ফিলিং স্টেশন, এলএনজি ফিলিং স্টেশন বা এলপিজি ফিলিং স্টেশনের মাধ্যমে পণ্য লেদদেন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না। (২) এই ধারার অধীন নিবন্ধন সনদ গ্রহণের জন্য ইনস্টিটিউশন কর্তৃক নির্ধারিত ফিসহ মহাপরিচালক বরাবর আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর মহাপরিচালক আবেদনপত্রটি পরিচালক (মেট্রোলজি) বরাবর প্রেরণ করিবেন এবং তিনি উহা যাঁচাই-বাছাই করিয়া সরেজমিনে পরিদর্শনপূর্বক সন্তুষ্ট হইলে, মহাপরিচালকের অনুমোদনক্রমে, বিধি দ্বারা নির্ধারিত ফি গ্রহণ…