২২। প্রতিটি ওজন বা পরিমাপন, যাহার জন্য একটি মডেল অনুমোদন করা হইয়াছে, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, সনদের নম্বর বা ক্রমিক বহন করিবে : তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে সরকার মনে করে যে, আকার ও বৈশিষ্ট্যের কারণে কোনো ওজন বা পরিমাপনের উপর বিবরণের অন্তর্ভুক্তি সম্ভব নহে, সেইক্ষেত্রে উক্ত ওজন বা পরিমাপনের উপর উক্তরূপ অন্তর্ভুক্তি হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।