২০। (১) প্রত্যেক ব্যক্তি, ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদনের পূর্বে, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট তদকর্তৃক নির্ধারিত সংখ্যক ওজন বা পরিমাপন সম্পর্কিত মডেল, নকশা এবং অন্যান্য তথ্য অনুমোদনের জন্য দাখিল করিবেন : তবে শর্ত থাকে যে, যে সকল ওজন বা পরিমাপন ইতোমধ্যে তৈরি বা প্রস্তুত করা হইয়াছে অথবা তৈরি বা প্রস্তুতের প্রক্রিয়াধীন অবস্থায় রহিয়াছে সেই সকল ওজন বা পরিমাপন হইতে মডেল ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট দাখিল করিতে হইবে : আরও শর্ত থাকে যে, কোনো ওজন বা পরিমাপন উহার বৈশিষ্ট্যের বা অন্য কোনো কারণে দাখিল করা সম্ভব না হইলে উহার নকশা ও অন্যান্য নির্দিষ্ট তথ্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট দাখিল করা যাইবে, এবং…